রাধে তুমি
নৃত্যে নৃত্যে করো সৃষ্টি
প্রভুত্বের যতো আসনগুলি,
ধর্ম সে তো তোমারই পদধুলি।।
প্রেমের পরিচিতি
তোমা হতেই তার উৎপত্তি জানি,
তোমার স্থিতি
নিপুণ আর নিখুঁত অতি।।
তোমার পাওয়া বড় দায়
যদিও অতি অল্প জনে পায়,
মূলে তোমাতেই সবের ঠাঁই
যদিও অনেকেই তাহা না জানতে পায়।।
নানান নামে তোমায় ডাকে
তুমি রও বেনামে,
খুঁজে তোমায় উপাসনালয়ে
সেই ঠিকানা অনেকেই না জানে।।
সৃষ্টির প্রাণ তুমি
প্রাণেতেই তোমার স্থিতি
সেই রহস্য কয়জনই বা জানি?
গ্রন্থ নিয়েই মজে আছি